September 23, 2026, 12:44 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

রুশ-বিরোধী পাল্টা অভিযান শুরুর জন্য আরও অস্ত্র প্রয়োজন : ইউক্রেনের গোয়েন্দা প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালানোর জন্য ইউক্রেন সম্পূর্ণভাবে প্রস্তুত তবে এজন্য আরো অস্ত্র প্রয়োজন। গতকাল (মঙ্গলবার) এক সাক্ষাৎকারে একথা বলেছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক কিরিল বুদানভ।

তিনি জাপানি টেলিভিশন চ্যানেল এনএইচকে-কে দেয়া সাক্ষাৎকারে বলেন, “রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য আমাদের হাতে প্রয়োজনের চেয়ে কম অস্ত্র আছে। তারপরেও আমি বলতে পারি যে, এই অভিযান শিগগিরি শুরু হবে।”

বুদানভ বলেন, সফলভাবে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযান চালাতে গেলে আরো অস্ত্র থাকা প্রয়োজন। তিনি বলেন, “সফল অভিযানের জন্য আমাদের হাতে অনেক অস্ত্রের মজুদ থাকা দরকার। আমাদের যুদ্ধবিমান প্রয়োজন। আমি আশা করি আন্তর্জাতিক সমাজ সত্যিকার অর্থেই ইউক্রেনকে সাহায্য করতে প্রস্তুত।”

ইউক্রেনের গোয়েন্দা প্রধান বলেন, জাপানের হিরোশিমা শহরে জি-৭ভুক্ত দেশগুলো ইউক্রেনকে কী ধরনের সহযোগিতা দেয় তিনি তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন।

জি-৭ শীর্ষ সম্মেলনে ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত হয়ে সংস্থার নেতাদেরকে আশ্বস্ত করেছেন যে, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে শিগগিরই পাল্টা সামরিক অভিযান শুরু করবে তবে এজন্য ইউক্রেনের হাতে আরও বেশি অস্ত্রের মজুদ থাকা প্রয়োজন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page