September 23, 2026, 1:16 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ন্যাটো জোটের সদস্য হওয়ার কোনো পরিকল্পনা নেই : জাপানি প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার কোনো পরিকল্পনা তার দেশের নেই। তবে তিনি জানিয়েছেন, ন্যাটো সামরিক জোট জাপানে একটি যোগাযোগ অফিস খোলার চেষ্টা করছে।

বুধবার জাপানের জাতীয় সংসদকে প্রধানমন্ত্রী কিশিদা জানান, কোনভাবেই টোকিও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেবে না।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে আমেরিকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কোজি তমিতা নিকি এশিয়াকে বলেছিলেন, টোকিওতে একটি লিয়াজোঁ অফিস খোলার ব্যাপারে জাপান কাজ করছে। একই গণমাধ্যম তার আগে জানিয়েছিল যে, জাপান এবং তার এশিয়া-প্রশান্ত মহাসাগরের মিত্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরামর্শ করার জন্য ন্যাটো জোট আগামী বছর জাপানে লিয়াজোঁ অফিস খুলবে।

আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে যে ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় এ ব্যবস্থা নেয়া হবে বলে গণমাধ্যমটি উল্লেখ করেছিল। কিন্তু কিশিদা সংসদ সদস্যদেরকে নিশ্চিত করেন যে, ন্যাটো জোট টোকিওতে লিয়াজোঁ অফিস খোলার কথা বিবেচনা করছে তবে এই জোটের ভেতরে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তিনি সে সম্পর্কে জানেন না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page