September 23, 2026, 1:16 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ইরানকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের চরকায় তেল দিন : রুশ গোয়েন্দা প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের চরকায় তেল দেয়ার জন্য আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার ফরেন গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন।

ইংরেজি ভাষায় প্রচারিত রুশ নিউজ চ্যানেল রাশা টুডে নারিশকিনের এক বক্তব্য প্রচার করেছে যেখানে তিনি বলছেন, আমেরিকা ও ব্রিটেনের উচিত তাদের অভ্যন্তরীণ সহিংসতার প্রতি মনযোগী হওয়া।

তিনি বুধবার মস্কোয় রুশ গোয়েন্দা কর্মকর্তাদের এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। নারিশকিন বলেন, চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন ও লন্ডন। তারা তেহরান-রিয়াদ সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছে।

রুশ ফরেন গোয়েন্দা প্রধান বলেন, ইরানকে দুর্বল করে ফেলার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আমেরিকা ও ব্রিটেন নিয়েছে বেইজিং-এর এ উদ্যোগের ফলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে ভেবে ওয়াশিংটন ও লন্ডন ক্ষুব্ধ।

নারিশকিন বলেন, চীনের কূটনৈতিক উদ্যোগকে নস্যাৎ করা এবং বেইজিং-এর মধ্যস্থতাকারীর ভূমিকা উপেক্ষা করার লক্ষ্যে মার্কিন ও ব্রিটিশ সরকারের এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে। তবে ‘নয়া বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায়’ আমেরিকা বা ব্রিটেনের প্রচেষ্টা আর আগের মতো সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইরান ও সৌদি আরব। রিয়াদ তেহরানে সৌদি রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার পর মঙ্গলবার রিয়াদে ইরানি রাষ্টদূত নিয়োগ দিয়েছে তেহরান।#

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page