September 23, 2026, 1:55 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বাখমুত থেকে মুক্তি পেয়েছে ইউক্রেনের ১০৬ বন্দী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার সাথে বন্দী বিনিময়ের পর বাখমুত থেকে ইউক্রেনের মোট ১০৬ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। খবর সিনহুয়ার।
টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইয়ারমাক লিখেছেন, মুক্তিপ্রাপ্ত সৈন্যদের মধ্যে আট কর্মকর্তা এবং ৯৮ জন সৈন্য রয়েছে।
ইয়ারমাক বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে সংঘাতে আটক হওয়া সকল ইউক্রেনীয় সৈন্যকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন।
এদিকে যুদ্ধবন্দীদের চিকিৎসার সমন্বয় করা সদরদপ্তর জানায়, দুই  বিদেশি এবং এক ইউক্রেনীয় নাগরিকের লাশ কিয়েভে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ওই দপ্তর জানায়, ২০২২ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত রাশিয়ার সাথে বন্দী বিনিময়ের আওতায় ১৩৯ জন বেসামরিক নাগরিকসহ ইউক্রেনের মোট ২,৪৩০ জন নাগরিককে মুক্ত করা হয়েছে।
গত সপ্তাহে রাশিয়া বলেছিল যে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে কিয়েভ বলেছে, তারা এখনো এ শহরের একটি জেলায় কিছু সুযোগ-সুবিধা এবং বেসরকারি খাত নিয়ন্ত্রণ করছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page