September 24, 2026, 1:18 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইরানের উদ্ভাবিত নতুন ক্ষেপণাস্ত্রকে ‘ভয়ংকর হুমকি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান দূর পাল্লার একটি নতুন মডেলের ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘ভয়ংকর হুমকি’ বলে অভিহিত করেছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘ইরানের উন্নয়ন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি ভয়ংকর হুমকি এবং এটি পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।’
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খাইবার ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে ২,০০০ কিলোমিটার (১,২৪২ মাইল) এবং এটি এক টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম হবে।
পরমাণু সমঝোতা পুনরুদ্ধারের বিষয়ে আলোচনার অচলাবস্থার পর এই ক্ষেপণাস্ত্র উন্মুক্ত করা হয়। সমঝোতা উদ্যোগে ইরান দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তাদের পরমাণু কার্যক্রম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প ২০১৫ সালে এই সমঝোতা চুক্তি বাতিল করেন।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশেষ করে ইরানে ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে দেশটিতে বড় ধরণের প্রতিবাদের পর একটি চুক্তির অধীনে নিষেধাজ্ঞা প্রশমনের চিন্তাভাবনা ত্যাগ করেছে।
মিলার বলেন, ‘পরমাণু অস্ত্রধারী ইরান সম্ভবত আরও উস্কানিমূলক কাজ করবে এবং সে কারণেই আমরা ইরানকে পরমাণু অস্ত্র মজুত রাখা থেকে বিরত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page