August 3, 2026, 2:14 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপ্রধানকে সুরক্ষায় কী করতে হবে রুশ সেনাদের তা জানা আছে : ক্রেমলিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিনকে হত্যার ব্যাপারে ইউক্রেন যে হুমকি দিয়েছে তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ বক্তব্যের মাধ্যমে ইউক্রেনের নেতারা আবার তাদের সন্ত্রাসী চরিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। পেসকভ আশ্বস্ত করে বলেন, রাশিয়ার নেতা খুবই সুরক্ষিত অবস্থায় আছেন এবং তাকে কিভাবে রক্ষা করতে হবে রাশিয়ার সামরিক বাহিনীর তা ভালো করে জানা আছে।

প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ব্যাপারে ইউক্রেনের হুমকি সম্পর্কে পেসকভ আরো বলেন, সন্ত্রাসী সরকার মূলত সন্ত্রাসী আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এর আগে ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি জার্মানির একটি গণমাধ্যমকে বলেছিলেন, তার দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করতে চায়। তিনি সুস্পষ্ট করে বলেছেন, তাদের হত্যা তালিকায় পুতিনের নাম রয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধানের এই বক্তব্যের পর দিমিত্রি পেসকভ আরো বলেন, এই বক্তব্যের মধ্যদিয়ে আবারো প্রমাণিত হয়- ২০২২ ইউক্রেনে সালে রাশিয়া যে সামরিক অভিযান চালিয়েছে তা সঠিক ও যৌতিক ছিল।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page