August 3, 2026, 2:14 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

ব্রিটিশ রানিকে নিয়ে এফবিআইয়ের গোপন তথ্য প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। আর ওই সময় তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই গোপন পরিকল্পনার তথ্য প্রায় ৪০ বছর পর প্রকাশ করেছে মার্কিন অনুসন্ধান ও গোয়েন্দা সংস্থা এফবিআই।

সংস্থাটি বলেছে, ১৯৮৩ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সফর ছিল রানির। এর এক মাস আগে সানফ্রান্সিসকোর এক ব্যক্তি এক পুলিশ কর্মকর্তাকে জানিয়েছিলেন, তিনি রানিকে হত্যা করবেন। ওই ব্যক্তি দাবি করেছিলেন, রানির রাজ্য উত্তর আয়ারল্যান্ডে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে তার মেয়ে মারা গেছে। এর প্রতিশোধ নিতে রানিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। এমনকি কিভাবে হত্যা করবেন— সে সম্পর্কেও বলেছিলেন পরিকল্পনাকারী।

ওই হত্যা পরিকল্পনাকারীর সঙ্গে পুলিশ কর্মকর্তার আগে থেকেই পরিচয় ছিল। তারা দুজন সানফ্রান্সিসকোর একটি আইরিশ মদের দোকানে নিয়মিত যেতেন।

এমন হুমকির কথা জানতে পেরে ওই পুলিশ কর্মকর্তা বিষয়টি এফবিআইকে অবহিত করেন। এরপরই সংস্থাটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

রানিকে হত্যা পরিকল্পনার বিষয়ে ওই সময় এফবিআইয়ের গোয়েন্দারা বলেছিলেন, ‘সে রানির ক্ষতি করতে যাচ্ছিল এবং গোল্ডেন গেট ব্রিজের নিচ দিয়ে যখন রানিকে বহনকারী রাজ প্রমোদতরীটি যাবে, তখন সেটির ওপর সেটির ওপর কিছু ছোঁড়ার পরিকল্পনা করেছিল। অথবা রানি যখন ইয়োসমিতে জাতীয় পার্কে যাবেন তখন তাকে হত্যার চেষ্টা চালাবে।’

তবে আগেই পরিকল্পনা জেনে ফেলায় যখন গোল্ডেন গেট ব্রিজের নিচে রানির প্রমোদতরীটি আসে তখন সেখানে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে ইয়োসমি জাতীয় পার্কে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটি জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের অনুরোধের প্রেক্ষিতে গত সোমবার এফবিআই তাদের ওয়েবসাইটে এ  গোপন নথির তথ্য প্রকাশ করে।

এদিকে ১৯৮৩ সালে রানি যখন যুক্তরাষ্ট্রে যান তখন উত্তর আয়ারল্যান্ডে সমস্যা চলছিল। আইরিস রিপাবলিকান আর্মি নামের একটি সংগঠন ওই সময় ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের হত্যার ছক কষেছিল। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page