August 3, 2026, 2:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

পাল্টা অভিযানের জন্য ৬ মাস ধরে ইউক্রেনের সেনাদের প্রস্তুত করেছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য প্রায় ৬ মাস ধরে ইউক্রেনের সেনাদেরকে প্রস্তুত করেছে আমেরিকা।

গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত এক নিরাপত্তা ফোরামে দেয়া বক্তৃতায় নুল্যান্ড একথা বলেছেন।

তিনি আরো বলেন, “ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের যে পরিকল্পনা করেছে তার জন্য আমরা গত ৪-৫ মাস ধরে কাজ করেছি। এরই মধ্যে আমরা ইউক্রেনের সরকার এবং সামরিক ও বেসামরিক মিত্রদের সঙ্গে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেছি।” মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে তিনি ভিডিও লিংকের মাধ্যমে বক্তৃতা করেন।
ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়ার বিরুদ্ধে হামলা শুরু হবে সম্ভবত ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের সময় থেকে। আগামী ১১ জুলাই লিথুয়ানিয়ায় ওই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।

বেশ কয়েক মাস ধরে ইউক্রেনের সরকার বলছে যে, গ্রীষ্মকাল থেকে তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করবে। তবে কিয়েভ সরকার এখন বলছে, তাদের হাতে এই ধরনের অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম নেই।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page