August 3, 2026, 3:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে আমেরিকা ও ব্রিটেনকে রাশিয়ার হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আমেরিকা ও ব্রিটেন কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ‘ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “আমরা পেন্টাগন ও ব্রিটিশ নৌবাহিনীকে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে অনর্থক তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানাচ্ছি।”

কোনাশেঙ্কভ সতর্ক করে দিয়ে আরো বলেন, রাশিয়া সামরিক শক্তিসহ যোকোনো উপায়ে নিজ সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে। তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া সীমান্ত অতিক্রম করা ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের জন্য সামান্য টার্গেট মাত্র।

গত বুধবার ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘এইচএমএম ডিফেন্ডার’ কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূল অতিক্রম করে। রাশিয়া জানিয়েছে, এ সময় দেশটির সেনাবাহিনী ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর পাশাপাশি এটির চলার পথে বোমাবর্ষণ করেন। ব্রিটিশ ডেস্ট্রয়ারটি কৃষ্ণসাগর হয়ে জর্জিয়া উপকূলে পৌঁছেছে।

এদিকে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কৃষ্ণসাগরের পানিসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ও ব্রিটেন গায়ে পড়ে বিবাদ বাধানোর চেষ্টা করছে। তবে রাশিয়া যেকোনো উপায়ে তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে বলে তিনিও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page