October 12, 2026, 11:59 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ অব্যাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারের আইনি ব্যবস্থা সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে ইসরায়েলে। শনিবার হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন। এর মধ্যে দিয়ে ২১তম সপ্তাহে প্রবেশ করলো ইসরায়েলের বিক্ষোভ।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-অর্থোডক্স এবং অতি-জাতীয়তাবাদী দলগুলোর জোট একটি নতুন দুই বছরের বাজেট পাস করার কয়েকদিন শনিবারের বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

প্রধান বিক্ষোভটি হয় তেল আবিবে। ইসরায়েলের রাজধানীতে জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষ সরকারবিরোধী স্লোগান দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া আয়লন আরগামান নামে একজন বলেন, ‘যদি ইসরায়েল তার নিজের জন্য খুব বেশি ক্ষমতা নেয় তাহলে আমরা পোল্যান্ড বা হাঙ্গেরির মতো হয়ে যবো। এটা আমরা চাই না’।

ওমর কিদ্রন নামে আরেকজন বলেন, ‘সরকার মনে করতে পারে যে আমরা ২১ সপ্তাহ পর ক্লান্ত হতে শুরু করছি। এটা ভুলে গেলে চলবে না যে ক্লান্ত হলেও গণতন্ত্র আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ’।

নেতানিয়াহু সরকারর সংস্কার পরিকল্পনা অনুসারে, বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার কথা বলা হয়েছে সরকারকে। এ ছাড়া আইনপ্রণেতাদের কেউ দায়িত্ব পালনের জন্য অযোগ্য হলে, তাকে অপসারণ করা আদালতের জন্য আগের চাইতে কঠিন করার প্রস্তাব করা হয়েছে।

বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ। তারা মনে করে, এ বিধানটি ক্ষমতাসীন নেতানিয়াহুর স্বার্থ বিবেচনায় অন্তর্ভূক্ত করা হয়েছে। পরিকল্পনা বাতিল না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: বিবিসি, এবিসি নিউজ

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page