September 23, 2026, 5:19 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার একের পর এক বিমান হামলায় পুড়ছে ইউক্রেনের রাজধানী কিয়েভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমবার (২৯ মে) যে হামলা চালানো হয়েছে তাতে কিয়েভের বেশ কিছু জায়গায় বিষ্ফোরণে ঘটনা ঘটে। সেখানে চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। এর আগের দিনও শহরটিতে হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।

আকাশ প্রতিরক্ষা কাজ করছে বলে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, কিয়েভের আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে।

তিনি বলেন, কিয়েভের ঐতিহাসিক পাড়া পোডিলসহ শহরের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যেখানে ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিন্তু মেয়র ও শহরের সামরিক প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতভর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের রাজধানীতে হামলা চালাচ্ছে রাশিয়া। এর আগের দিনের হামলায় একজন নিহত হয়। আহত হয় অনেকে।

কর্মকর্তারা জানিয়েছেন, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রোববার ভোরে রাজধানী ও এর আশেপাশে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page