September 23, 2026, 5:19 pm
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

সুদানী নাগরিকদের অস্ত্র হাতে নেওয়ার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আধাসামরিক বাহিনী আরএসএফ। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত রাজধানী খার্তুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরে নাগরিকদের অস্ত্র হাতে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

দারফুরের গভর্নর স্থানীয় মানুষদের এই নির্দেশ দিয়েছেন। চলমান যুদ্ধ আরও বাড়তে পারে বলে তার আশঙ্কা।

গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, পুরুষ-নারী, বৃদ্ধ-যুবক নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন। দুই দশক আগে আমরা দেখেছি কীভাবে দারফুরকে শ্মশানে পরিণত করা হয়েছিল। আর তা হতে দেওয়া যাবে না।

দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধারা। এর মধ্যে জানজওয়াইদ জঙ্গি গোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছে বলে অভিযোগ। আরবের জনজাতি গোষ্ঠীর অন্তর্গত এই যোদ্ধারা ২০০৩ সালে দারফুর যুদ্ধে অংশ নিয়েছিল।

সেসময় গোটা দারফুরকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল। সেই স্মৃতিই মনে করিয়ে দিয়েছেন গভর্নর। দেশের সেনাবাহিনীকে সমর্থনের অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে সোমবার বিকেলে বিবদমান দুই গোষ্ঠীর যুদ্ধবিরতির চুক্তি শেষ হবে। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। সোমবার থেকে যাতে আবার নতুন করে লড়াই শুরু না হয় তার আহ্বান জানানো হয়েছে।

তবে স্থানীয় সংবাদপত্রের দাবি, ইতোমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। নতুন করে বোমা-গুলি-মর্টারের শব্দ শোনা যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page