November 27, 2026, 12:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না : অভিষেক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেছেন, আমরা প্রাণ দিলে দেশমাতৃকার জন্য দেবো, কিন্তু দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না।

গতকাল (বুধবার) দিবাগত রাতে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডিপুরে (চাঁদিপুর) দলীয় নেতা-কর্মীদের এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। অভিষেক বলেন, ‘মেদিনীপুরের মাটি আর আন্দোলন হচ্ছে সমার্থক। মেদিনীপুরের মাটি বা এই জেলার ভূমি আর লড়াই হচ্ছে সমার্থক। এই জেলার মাটি কোনোদিন বশ্যতা স্বীকার করেনি। মেদিনীপুরের মাটি, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মাটি, ক্ষুদিরাম বসুর মাটি। আমাদের কাছে অনুপ্রেরণা ক্ষুদিরাম বসুর ১৯ বছরের জীবন, নরেন্দ্র মোদীর ৭২ বছরের জীবন নয়, যে যখন ইচ্ছা হল, পার্লামেন্ট বদলে দিলাম, নোট বদলে দিলাম, জায়গার নাম বদলে দিলাম, শহরের নাম পাল্টে দিলাম, রেল স্টেশনের নাম পাল্টে দিলাম!’

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আরও বলেন, ‘আমাদের কাছে   অনুপ্রেরণা ক্ষুদিরাম বসুর ১৯ বছরের জীবন। যিনি ফাঁসির আগে বলে গিয়েছিলেন, ‘হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী’। সেজন্য আমরা যদি প্রাণ দিই এই দেশমাতৃকার জন্য দেবো, দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না।’

বিজেপি নেতাদের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমরা মাথানত করলে বাড়ির গুরুজনদের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহ্‌র কাছে করব, মা-বাবার কাছে করব। কিন্তু দিল্লির বহিরাগত বা গুজরাটের বহিরাগতদের কাছে মেদিনীপুরের লোকেরা মাথানত করবে না। এটা আজকে শপথ ও প্রতিজ্ঞা করে সভাস্থল থেকে যেতে হবে’ বলেও মন্তব্য করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page