March 11, 2026, 9:26 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প যুদ্ধবিরতি চায় না ইরান ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

সমরাস্ত্র কিনলে সামরিক অভিজ্ঞতাও শেয়ার করবে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং এসব দেশের সঙ্গে সামরিক অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

তিনি গতকাল বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি বিশ্বের সামনে তুলে ধরার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জেনারেল বাকেরি বলেন, বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম তুলে ধরা এবং এসব দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার সুযোগ কাজে লাগানো প্রয়োজন। তিনি বলেন, ইরান পাইকারি দামে বন্ধুপ্রতীম দেশগুলোর কাছে সমরাস্ত্র সরবরাহ করার পাশাপাশি যেসব দেশ সমরাস্ত্র কিনবে সেসব দেশের সঙ্গে সব ধরনের সামরিক অভিজ্ঞতা শেয়ার করতেও প্রস্তুত রয়েছে।

এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি রোববার বলেছিলেন, ভেনিজুয়েলাসহ অন্যান্য দেশের কাছে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মেনে চলবে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page