September 24, 2026, 6:44 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দিতে সময়সূচি তৈরি করেছে পোল্যান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পাইলটদের মার্কিন-নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দিতে একটি ট্রেনিং কর্মসূচি তৈরি করেছে পোল্যান্ড। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গত বছর থেকে এফ-১৬ যুদ্ধবিমান ও প্রশিক্ষণ চেয়ে আসছিল ইউক্রেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাউয়িকি বৃহস্পতিবার মোলদোভায় ইউরোপীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। মোলদোভার শীর্ষ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশগ্রহণ করেন।

এখন পর্যন্ত আমেরিকার কয়েকটি মিত্র দেশ ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালনার প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাউয়িকি বলেন, “আমরা ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণের জন্য একটি সময়সূচি নির্ধারণ করেছি। আমরা তাদেরকে এফ-১৬ চালনার প্রশিক্ষণ দিতে চাই।”

আমেরিকা ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান না দিলেও দেশটিকে এই যুদ্ধবিমান দিতে মিত্র দেশগুলোকে সবুজ সংকেত দিয়েছে। আমেরিকার বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র এ কাজ করতে সম্মত হয়েছে।

রাশিয়া এরইমধ্যে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, এটি করা হলে ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সরাসরি যুক্ত হওয়ার বিষয়টি আরো স্পষ্ট হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page