September 24, 2026, 7:29 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক চুক্তি সই করার ব্যাপারে চীনের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সরকার তাইওয়ানের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি সই করার যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। তাইপের (তাইওয়ান) সঙ্গে যেকোনো ধরনের আনুষ্ঠানিক লেনদেনের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতবার বেইজিং-এ সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “চীনের সঙ্গে যেসব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে তাইওয়ানের সঙ্গে সেসব দেশের যে-কোনো ধরনের লেনদেনের বিরোধী বেইজিং।”

ওয়াশিংটন ও তাইপে দ্বিপক্ষীয় বাণিজ্য করার লক্ষ্যে গতমাসে একটি সমঝোতায় পৌঁছেছে।এক বছরেরও কম সময় ধরে আলোচনা শেষে তারা ওই সমঝোতায় পৌঁছে। ২০২১ সালে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই করার ব্যাপারে সমঝোতা হলো।

‘এক চীন’ নীতির অধীনে তাইওয়ানের ওপর সার্বভৌম ক্ষমতা রয়েছে চীনের। আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ দেশ ‘এক চীন’ নীতি মেনে চলার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কিন্তু চীনকে দুর্বল করে ফেলার লক্ষ্যে ওই নীতি লঙ্ঘন করে সরাসরি তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page