September 24, 2026, 7:28 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের চার মামলায় আগাম জামিনের মেয়াদ বাড়ল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একটি সন্ত্রাসবিরোধী আদালত ও লাহোর হাইকোর্ট চার মামলায় তাকে এ জামিন দেওয়া হয়েছে।

শুনানির সময় বিচারক ইজাজ আহমদ বুত্তার বলেন, পুলিশি তদন্তে তার (ইমরানের) অংশ না নেওয়ার কারণ সম্পর্কে আদালতকে জানানো হয়েছে। তবে বিচারপতি ইমরানকে স্মরণ করিয়ে দেন যে কোনোভাবেই হোক তাকে তদন্তে অংশ নিতে হবে।

তবে ইমরান জানান, তিনি এখনো প্রাণনাশের হুমকিতে আছেন।

ইমরান খানের আইনজীবী সালমান সফদার বলেছেন, তার মক্কেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদে অংশ নেবে এবং সরকার গঠিত যৌথ তদন্ত দলের সামনে ইমরান খান হাজির হবেন।

শুনানি শেষে জিন্নাহ হাউস, আসকারি টাওয়ার ও শাদমান পুলিশ স্টেশনে হামলার ঘটনায় করা মামলায় ইমরানের আগাম জামিনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত বাড়ানোর আদেশ দেন বিচারপতি।

২ জুন প্রথমে একটি সন্ত্রাসবিরোধী আদালতে ইমরানের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে শুনানি হয়। তিন মামলায় তার জামিনের মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page