September 24, 2026, 7:28 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

আমরা ন্যাটোর বদলি খেলোয়াড় হতে চাই না : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ ন্যাটো জোটের অপূর্ণাঙ্গ সদস্য বা বদলি খেলোয়াড় হতে চায় না। তিনি আরো বলেছেন, একমাত্র ন্যাটো জোটের পূর্ণাঙ্গ সদস্য পদই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

এজন্য তিনি পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন।
গতকাল (শুক্রবার) ইউক্রেনের রাজধানী কিয়েভে এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার ক্যারিসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জেলেনস্কি।
তিনি বলেন, “আমরা ন্যাটোর সাবস্টিটিউট হতে চাই না। এজন্য সর্বোচ্চ পর্যায়ে  অনেক বৈঠক ও আলাপ আলোচনা চলছে। আমরা অন্য কিছু চাইছি।”
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটের সদস্যরা একে অপরকে রক্ষা করবে বলে যে ঘোষণা রয়েছে এটি হচ্ছে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার বিষয়। এর মধ্যদিয়ে তিনি মূলত ন্যাটো জোটের আর্টিকেল ফাইভের কথা ইঙ্গিত করেছেন। আর্টিকেল ফাইভে বলা হয়েছে, ন্যাটোভুক্ত কোনো দেশ যদি শত্রু পক্ষের মাধ্যমে আক্রান্ত হয় তাহলে জোটের অন্য সব সদস্য দেশ সম্মিলিতভাবে আক্রান্ত দেশের পক্ষে যুদ্ধ করবে।
জেলেনস্কি আশা করছেন, তার দেশ ন্যাটো জোটের সদস্য হলে একই রকমের নিরাপত্তা গ্যারান্টি পাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page