October 12, 2026, 4:02 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

নিউ ইয়র্কে ‘বৈশাখী রেস্তোরাঁয়’ বন্দুক হামলায় ১ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বৈশাখী রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বিকালে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। এতে আহত হন একজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁয় ৩টা ৩০ এর দিকে লাল হুডি ও কালো মাস্ক পরা একজন বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এই পরিস্থিতি দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, ভেতরে থাকায় একটি শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান একজন নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে হামলাকারী।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তে নেমেছে গোয়েন্দারা।

একজন কর্মচারী বলেন, ‘গুলি চালানোর সময় আমি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। প্রথমে বুঝতে পারিনি গুলি নাকি অন্যকিছু।’

সন্দেহভাজন হামলাকারী এখনও আটক হয়নি। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page