September 24, 2026, 9:06 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর দুই সেনা নিহত হয়েছে। শনিবার (৩ জুন) দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানায়। খবর জিও নিউজ।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, জেলার জানীখেল এলাকায় গুলি বিনিময়ে দুই সন্ত্রাসীও নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ‘নিজস্ব বাহিনী সন্ত্রাসীদের অবস্থান নির্ধারন করতে পেরেছিল, ফলস্বরূপ ২ সন্ত্রাসীকে জাহান্নামে পাঠানো হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘তীব্র গুলি বিনিময়ের সময়, বাহাওয়ালপুর জেলার বাসিন্দা ৪০ বছর বয়সী নায়েব সুবেদার গোলাম মুর্তজা এবং ৪১ বছর বয়সী হাবিলদার মুহম্মদ আনোয়ার, বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাতকে আলিঙ্গন করেন।’

সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে এলাকায় পাওয়া অন্য কোনো সন্ত্রাসীকে নির্মূল করার জন্য এলাকার স্যানিটাইজেশন করা হচ্ছে।

তিনি বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকিকে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page