April 20, 2026, 8:01 am
শিরোনামঃ
আগামীকাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি : জ্বালানিমন্ত্রী আজ থেকে সরবরাহ বাড়ছে জ্বালানি তেলের সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি নীলফামারীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুলিশ সদস্য আটক হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলেই হামলা : আইআরজিসি বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিলো হুথি বিদ্রোহীরা
এইমাত্রপাওয়াঃ

গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংসের অভিযোগ ; পোল্যান্ডে ৫ লাখ মানুষের সরকার-বিরোধী বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অন্তত পাঁচ লাখ মানুষ বর্তমান ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন, এই দল দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করছে।

গতকালের (রোববার) এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। তিনি বলেন, “আমরা এখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য পাঁচ লাখ মানুষ জড়ো হয়েছি, এটি একটি রেকর্ড। কমিউনিস্ট শাসন থেকে মুক্তি পাওয়ার পর এটি হচ্ছে পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ।”

যদিও সরকারিভাবে গতকালের বিক্ষোভ মিছিলে যোগ দেয়া লোকজনের সংখ্যা জানানো হয়নি তবে ওয়ারশ সিটি হল একই ধরনের সংখ্যা উল্লেখ করেছে।

সাবেক প্রধানমন্ত্রী টুস্ক বলেন, “পুরো পোল্যান্ড, পুরো ইউরোপ এবং সারা বিশ্ব দেখুক এখানে আমরা কতটা শক্তিশালীভাবে উপস্থিত হয়েছি, আমরা কী রকমভাবে গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার জন্য প্রস্তুত, যেমনটি আমরা ৩০-৪০ বছর আগে করেছিলাম।”

১৯৮৯ সালে পোল্যান্ডে লেস ওয়ালেসার নেতৃত্বে পোল্যান্ডের সলিডারিটি ট্রেড ইউনিয়ন পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয় এবং এর মাধ্যমে দেশটি থেকে কমিউনিস্ট শাসনের পতনের সূচনা হয়। সেই বিজয়ের ৩৪তম বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী ওয়ারশতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page