September 24, 2026, 10:59 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

নাইজেরিয়ার ৩ রাজ্যে বন্দুকধারীর গুলিতে ৩০জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর নাইজেরিয়ার তিনটি রাজ্যে আলাদা হামলায় অন্তত ৩০জন নিহত এবং কয়েকটি শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এবং বাসিন্দারা এ খবর দিয়েছে। ঐ অশান্ত অঞ্চলে এটাই সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।

সশস্ত্র গ্যাংগুলো মোটর বাইকে করে প্রায়ই গ্রামবাসী, ছাত্রদের ওপর হামলা চালায় এবং তাদের জিম্মি করে। ঐ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম হওয়ায় তারা এর সুযোগ নেয়।

বাসিন্দারা বলছেন, সশস্ত্র লোকেরা শনিবার জামফারা রাজ্যে জানকাবো এবং সাকিদা গ্রামে ২৪জনকে হত্যা করে। পাশে গোরা গ্রামে কাঠ সংগ্রহ করার সময় বন্দুকধারিরা কয়েকজন শিশুকে অপহরণ করে।

পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বলেন, পাশে সোকোটো রাজ্যের ৫টি গ্রামেও শনিবার হামলা চালানো হয়। নিহতদের রবিবার কবর দেয়া হয়।

জামফারার পুলিশের মুখপাত্র ঐ হামলার কথা স্বীকার করেন তবে বলেন ১৩ জন নিহত হয় এবং ৯জন ছেলে ও মেয়েকে অপহরণ করা হয়েছে।

বেনু রাজ্যে বন্দুকধারিরা ২৫ জনকে হত্যা এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানান দুইজন বাসিন্দা। হামলার কারণ জানা যায়নি। সূত্র: ভয়েস অব আমেরিকা

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page