April 21, 2026, 3:10 pm
শিরোনামঃ
ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত
এইমাত্রপাওয়াঃ

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ; উড়োজাহাজ খালি করে তল্লাশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বোমা আছে, যাত্রীর এমন চিৎকারে মধ্যরাতে আতঙ্ক ছড়াল ভারতের কলকাতা বিমানবন্দরে ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে। তারপর দ্রুত উড়োজাহাজ খালি করে শুরু হয় তল্লাশি। আনা হয়েছে স্নিফার ডগ।

বোমাতঙ্কের কারণে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে ফ্লাইটটি। তবে এখনো কোনো সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি। ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটির।

বিমানবন্দর সূত্রে খবর, স্থানীয় সময় রাত ৩টা ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু হয়। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)।

জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, অন্য এক যাত্রী তাকে জানিয়েছেন যে ফ্লাইটে বোমা রয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্বে ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে আসা তার বাবাকে ডাক দেওয়া হয়। সেখানেই তিনি বেশ কিছু চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখান। ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে তার পরিবার।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page