November 27, 2026, 1:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানের আঞ্চলিক নৌ জোট গঠনের প্রস্তাবকে স্বাগত জানাল চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন বলেছে, দেশটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে এবং এই লক্ষ্যে ইরানের পক্ষ থেকে একটি আঞ্চলিক নৌ জোট গঠন করার যে পরিকল্পনা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন সোমবার বেইজিংয়ে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।

ইরান সম্প্রতি ঘোষণা করেছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগর তীরবর্তী অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে একটি নৌজোট গঠন করতে চায় তেহরান। আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ওই জোটে ভারত ও পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানায় তেহরান। ইরানের নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি শনিবার তেহরানে এক বক্তব্যে এই নৌজোট গঠনের কথা জানিয়েছিলেন।

এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হলে এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ওই অঞ্চলের জনগণ উপকৃত হবে।”

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করলে আন্তর্জাতিক শান্তি রক্ষিত হবে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরাপদ থাকবে।

ওয়াং ওয়েবিন বলেন, আঞ্চলিক দেশগুলো সুপ্রতিবেশীসুলভ মনোভাব নিয়ে সংলাপ ও শলাপরামর্শের মাধ্যমে নিজেদের মধ্যকার মতবিরোধ নিরসন করবে বলে বেইজিং আশা করছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page