September 24, 2026, 11:49 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

তলিয়ে গেছে ইউক্রেনর দক্ষিণাঞ্চল ; রাশিয়ার বিরুদ্ধে বাঁধ ধ্বংসের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনিপ্রো নদীতে ভেঙ্গে যাওয়া বাঁধের পানিতে তলিয়ে গেছে দক্ষিণ ইউক্রেন। হাজার হাজার গ্রামবাসী বন্যার কবলে পড়ে এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন।

স্থানীয় প্রশাসন বলছে, বাঁধ ভাঙ্গার ফলে ৮০টি গ্রাম ও শহরে নতুন মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

নোভা কাখোভা বাঁধের ভেঙ্গে যাওয়া অংশ দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে ইউক্রেনের খেরসন রাজ্যে। পানি প্রবেশের গতি এতো বেশি যে বাঁধের নিকটবর্তী বহু ঘর স্রোতে ভেসে গেছে।

সময়ের সঙ্গে সঙ্গে বাঁধ সংলগ্ন এলাকায় পানির উচ্চতাও বেড়ে চলেছে।

এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে খেরসন কর্তৃপক্ষ। জনসাধারণকে অন্যত্র সরিয়ে নিতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইচ্ছা করে ভেতর থেকে বাঁধটি উড়িয়ে দিয়েছে। পাল্টা অভিযোগ এনেছে রাশিয়া।

এই বাঁধ ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল ও ঝাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি সরবরাহ করে। উভয় অবস্থানই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page