September 24, 2026, 11:48 am
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ারই উচিত ইউক্রেনে পাল্টা আক্রমণ শুরু করা : মেদভেদেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মতে, রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। এ অবস্থায় মস্কোর উচিত কিয়েভের সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করা।

ইউক্রেন দাবি করে আসছে, শিগগিরই রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে তারা। কিন্তু কবে, কখন বহুল প্রতীক্ষিত এই অভিযান শুরু হচ্ছে এ বিষয়ে অস্পষ্টতা রেখে দিয়েছে কিয়েভ। যদিও রাশিয়া দাবি করছে, পাল্টা আক্রমণ শুরু হয়েছে আর তা ব্যর্থ করে প্রচুর ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী।

এ বিষয়ে পুতিনের প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই রুশ কর্মকর্তা বলেন, ‘আমরা মনে হচ্ছে, ‘ইউক্রেন ইতিমধ্যেই তার প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। মস্কোর উচিত কিয়েভের বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানানো।’

টেলিগ্রামে বিবৃতিতে রাশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শত্রুরা দীর্ঘদিন ধরে একটি বড় ধরনের আক্রমণের হুমকি দিয়ে আসছে। শত্রুদের অবশ্যই থামাতে হবে।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদভেদেভ। ইউক্রেনে রুশ আক্রমণের পর তিনি ক্রমশ যুদ্ধংদেহী বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন। একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page