July 17, 2026, 2:35 am
শিরোনামঃ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধানমন্ত্রী কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা নীলফামারীতে মসজিদে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে জ্বালানি সংকট ; দোকানপাট বন্ধ করতে হবে রাত ৮টার মধ্যে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান সরকার জ্বালানি সংকটের কারণে আবারও দোকানপাট ও বাণিজ্যিক ভবন রাত আটটার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল মঙ্গলবার ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এ বিষয়ে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেছেন, জ্বালানি বাঁচাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাত আটটার মধ্যে দোকানপাট ও বাণিজ্যিক ভবন বন্ধ করা হবে। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভবনগুলোর এলইডি বাতি ও গিজার বন্ধের সুপারিশ করা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বছরে ১০০ কোটি রুপি সাশ্রয় হবে বলে দাবি করেন তিনি।

অর্থনৈতিক সংকটের কারণে গত জানুয়ারিতেও পাকিস্তানে রাত আটটার মধ্যে বিপণিবিতান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। এ ছাড়া রাত ১০টার মধ্যে বিয়ের অনুষ্ঠানের হলগুলো ফাঁকা করারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এ পদক্ষেপের বিরোধিতা করায় সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এবারের সিদ্ধান্তও ব্যবসায়ীরা মানবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। ব্যবসায়ীদের সংগঠন অল পাকিস্তান আনজুমান-ই-তাজিরনের প্রেসিডেন্ট আজমল বেলুচ বলেন, তারা রাত আটটার মধ্যে দোকান বন্ধ করবেন না।#

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page