October 8, 2026, 9:50 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ইমরানকে চেপে ধরতে চাইছে সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনী এক হুঁশিয়ারি বার্তায় বলেছে, রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণাসম্পন্ন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিদ্রোহের পরিকল্পনাকারী ও মূলহোতাদের ‘চেপে ধরার সময় এসেছে।’

বুধবার (৭ জুন) রাওয়ালপিন্ডিতে ফরমেশন কমান্ডার্সের বার্ষিক বৈঠকে মিলিত হন সেনাপ্রধানসহ বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়।

এই বিবৃতিতে মূলত ইমরান খানকে ইঙ্গিত করা হয়েছে। পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দমিয়ে দেওয়া হবে।

গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। ওই গ্রেপ্তারের পর রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর, লাহোরের কর্পস কমান্ডারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যার পেছনে ইমরান খানের সমর্থকদের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে সেনাবাহিনী। আর এসব ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়ার হুমকিও দিয়েছে তারা।

বিবৃতিতে আইএসপিআর বলেছে, ‘এ ব্যাপারে আরও জোর দেওয়া হয়েছে, যখন নাশকতাকারী এবং উস্কানিদাতের বিচার কার্যক্রম শুরু হয়েছে, তখন রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহকারী ও তাদের মূল হোতাদের চেপে ধরার সময় এসেছে। যারা এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জঘন্য উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল।’

গত বছরের নভেম্বরে সেনাপ্রধান হন জেনারেল অসিম মুনির। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অসিম মুনিরের সঙ্গে তার একট দূরত্ব ছিল। এরপর অসিম সেনাপ্রধান হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে চলে আসে। ইমরান খান দাবি করেছেন, তিনি যেন পুনরায় ক্ষমতায় না আসতে পারেন সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সূত্র: দ্য ডন, এক্সপ্রেস ট্রিবিউন

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page