September 24, 2026, 1:33 pm
শিরোনামঃ
মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোর কোনো কোনো সদস্য ইউক্রেনে সেনা পাঠাতে পারে : সাবেক ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাবেক প্রধান আন্দ্রেস রাসমুসেন বলেছেন, এই জোটের কিছু দেশ স্বেচ্ছায় ইউক্রেনে সেনা পাঠাতে পারে।

ন্যাটো জোটের আসন্ন শীর্ষ সম্মেলনে যদি ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা না দেয়া হয় তাহলে জোটের কোনো কোনো দেশ এই পদক্ষেপ নেবে বলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রাসমুসেন বলেন, ন্যাটো জোটভুক্ত যেসব দেশ ইউক্রেনে সেনা পাঠাবে তাদের নেতৃত্ব দিতে পারে পোল্যান্ড। রাসমুসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, আগামী মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে, এর আগে জোটের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য শেয়ারিং, অস্ত্র হস্তান্তর এবং যৌথ সামরিক প্রশিক্ষণসহ কিয়েভকে লিখিত নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। রাসমুসেন জোর দিয়ে বলেন, যদি ন্যাটো জোট সুস্পষ্টভাবে ইউক্রেনের পথ বেছে নিতে রাজি না হয় তাহলে কোনো কোনো দেশ পৃথকভাবে ব্যবস্থা নিতে পারে- এমন জোরদার সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্যা গার্ডিয়ান এই খবর দিয়েছে।

ইউক্রেনের জন্য সামরিক সহায়তা পাওয়ার লক্ষ্যে রাসমুসেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ এবং আমেরিকা সফর করেছেন। তিনি বলেন, যদি ইউক্রেন অনুরোধ করে তাহলে সেখানে বিদেশি সেনা মোতায়েন করা আইনগতভাবে বৈধ হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page