September 24, 2026, 1:32 pm
শিরোনামঃ
মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প আর কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না : মাইক পেন্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আনুষ্ঠানিকভাবে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান শুরু করেছেন। গতকাল (বুধবার) তিনি তার সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার প্রয়োজন হয়।

আইওয়া থেকে পেন্স নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন এবং সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার যে ঘটনা ঘটেছে তাতে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছিলেন এবং এখনো তিনি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

মাইক পেন্স তার বক্তৃতায় বলেন, “আমি জানি আমরা আবার আমাদের দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি। আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের সীমান্ত নিরাপদ করতে পারি। আমরা আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পারি। আমরা আমাদের জাতিকে একটি ভারসাম্যপূর্ণ বাজেটের পথে নিয়ে যেতে পারি। কিন্তু এজন্য নতুন নেতৃত্ব প্রয়োজন।” মাইক পেন্সের স্ত্রী সাবেক সেকেন্ড লেডি কারেন পেন্স তাকে ভোটারদের কাছে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

অনেকদিন ধরে মাইক পেন্সের নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে অংশ নেয়ার প্রশ্নের নানা ধরনের জল্পনা ছিল। এসব জল্পনার অবসান ঘটিয়ে তিনি শেষ পর্যন্ত প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page