September 24, 2026, 1:38 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি
এইমাত্রপাওয়াঃ

খেরসন বাঁধে গোলাবর্ষণ করেছে ইউক্রেন : আন্তর্জাতিক বিচার আদালতকে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার একজন শীর্ষ পর্যায়ের কূটনৈতিক জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতকে বলেছে, খেরসন অঞ্চলের নোভা কাখোভকা বাঁধে গোলাবর্ষণ করেছে ইউক্রেন এবং তাদের এই গোলাতেই বাঁধ ধ্বংস হয়েছে।

সোভিয়েত আমলে নির্মিত এই বাঁধ ভেঙে ফেলার বিষয়ে রাশিয়া এবং ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে। এ বাঁধ ভেঙে যাওয়ার ফলে মঙ্গলবার রাতে দক্ষিণ ইউক্রেনের যুদ্ধ কবলিত অঞ্চলগুলো বন্যা কবলিত হয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যায়।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার হেগের আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার কূটনীতিক আলেকজান্ডার শুলগিন বলেন, “ইউক্রেন ঘোষণা করেছে যে, রাশিয়া এই বিশাল বাঁধ উড়িয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইউক্রেন নিজেই এই কাজটি করেছে।”

রাশিয়ার এই কূটনীতিক বলেন, গত ৬ জুন রাতে কিয়েভ সরকার শুধুমাত্র খেরসনের বাঁধে ব্যাপকভাবে হামলা চালায়নি বরং হামলার আগে এই বাঁধের স্লুইচ গেট বন্ধ করে দিয়ে বিপজ্জনক মাত্রায় এর পানির উচ্চতা বাড়িয়েছিল।

রাশিয়ার প্রতিনিধি আদালতে আরো বলেন, কিয়েভের আসলে নৈতিক কোনোো অবস্থান নেই এবং তারা পূর্ব ইউক্রেনের জনগণের ওপর নিপীড়ন চালিয়ে আসছে। ২০১৪ সালে সহিংস ক্যুর মধ্যদিয়ে ইউক্রেনে এমন একটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছে যারা উগ্র জাতীয়তাবাদী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত নাৎসি বাহিনীর সহযোগী।

গত মঙ্গলবার খেরসন এলাকার ওই বিশাল বাঁধ ভেঙে ফেলার পর প্রায় ৬০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page