September 24, 2026, 1:32 pm
শিরোনামঃ
মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানের মসজিদে আবার বোমা হামলা ; সাবেক প্রাদেশিক পুলিশ প্রধানসহ ১১ জন নিহত ; আহত ৩০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গতকাল বৃহস্পতিবার প্রদেশের ফয়জাবাদ জেলার হেসা-ই-আওয়াল এলাকার নবাবী মসজিদে এই বোমা হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে বাগলান প্রদেশের সাবেক পুলিশ প্রধান সাইফুল্লাহ সামিমও রয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে।

বাদখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদির দাফন অনুষ্ঠান ও নামাজে জানাজায় অংশ নেয়ার জন্য জড়ো হওয়া মানুষের ওপর এই বোমা হামলা চালানো হয়। চলতি সপ্তাহের প্রথম দিকে এক হামলায় তিনি নিহত হন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। হামলায় ডেপুটি গভর্নরের ড্রাইভারও নিহত হন।

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের শাসন ক্ষমতা গ্রহণের পর থেকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মোকাবেলা করে আসছে। তালেবান মাঝেমধ্যেই দায়েশ-বিরোধী অভিযান চালিয়ে থাকে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page