November 27, 2026, 2:04 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োাজন করতে উন্মুক্ত দক্ষিণ আফ্রিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার বলেছে, তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছে। এ সংঘাতের অবসান ঘটাতে চাওয়া আফ্রিকার নেতাদের শান্তি মিশনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্বাগত জানানোর পর তাদের এ প্রস্তুতির কথা জানানো হয়। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত মাসে বলেছিলেন, পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়ই আফ্রিকার ছয় সদস্যের শান্তি দল গ্রহণ করতে সম্মত হয়েছেন। মিশনটি এ মাসেই তাদের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী খুম্বুদজো এন্তশাভেনি প্রিটোরিয়ায় সাংবাদিকদের বলেন, ‘এখানে দক্ষিণ আফ্রিকার শান্তি সম্মেলন আয়োজনের সম্ভাবনার ব্যাপারে আমাদের অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে।’
এরআগে বৃহস্পতিবার রামাফোসার কার্যালয় জানায়, এ ব্যাপারে পুতিনের সাথে প্রেসিডেন্ট কথা বলেছেন।
রাশিয়ার নেতা ‘আফ্রিকার রাষ্ট্রপ্রধানদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন শান্তি মিশন গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’
গত মাসে রাসাফোসা ঘোষিত এ প্রতিনিধি দলে কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, সেনেগাল. দক্ষিণ আফ্রিকা, উগান্ডা এবং জাম্বিয়ার প্রেসিডেন্টরা রয়েছেন।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর খাদ্য শস্যের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় আফ্রিকার দেশগুলো মারাতœকভাবে ক্ষতির মুখে পড়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page