September 24, 2026, 2:22 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি
এইমাত্রপাওয়াঃ

কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভূত ৫ ইসরাইলিকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভুত পাঁচ ইসরাইলিকে গুলি করে হত্যা করা হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, চলতি বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনায় নিহত আরব ইসরাইলিদের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়ালো।
এ হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলায় সহায়তা করবে।
পুলিশ জানায়, নাজারেথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের গ্রেফতারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
ঘটনাস্থল থেকে কথা বলার সময় পুলিশ মুখপাত্র এলি লেভি সরকারি সম্প্রচার কেন্দ্র কান’কে বলেন, ‘এক বা একাধিক ব্যক্তি’ ওই কার ওয়াশ কেন্দ্রে লোকজনের ওপর বেপরোয়া গুলি বর্ষণ করে।
উল্লেখ্য, ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ইসরাইলি। তারা ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরাইল গঠনের পর তারা তাদের ভূমিতে থেকে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page