September 24, 2026, 2:24 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি
এইমাত্রপাওয়াঃ

ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনায় ব্যর্থ হামলা চালিয়েছে ইউক্রেন : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনের সেনাবাহিনী ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঝাপোরোজ্জিয়ায় একটি ব্যর্থ হামলা চালিয়েছে। ইউক্রেনের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশা টুডে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ঝাপোরোজ্জিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাতে গতকাল (শুক্রবার) ইউক্রেন তিনটি ড্রোন পাঠিয়েছিল। কিন্তু তিনটি ড্রোনই ভূপাতিত করা হয়েছে।

তিনটি ড্রোনের একটি ভূপাতিত হওয়ার সময় বিধ্বস্ত হলেও বাকি দু’টি অক্ষত অবস্থায় মাটিতে নামানোর দাবি করেছে মস্কো। রাশিয়া ওই হামলাকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসনামলে ইউক্রেনের এই পরমাণু স্থাপনাটি নির্মিত হয়। ২০২২ সালের  ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার এক মাস পর ওই বছরের মার্চ মাস থেকে ঝাপোরোজ্জিয়া পরমাণু স্থাপনাটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না। তবে কিয়েভ এখন পর্যন্ত এই প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page