April 22, 2026, 11:39 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাল্টা আক্রমণে ব্যাপক মার খাচ্ছে ইউক্রেনীয়রা : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় সেনারা এবং প্রতিরক্ষা লাইন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে শুক্রবার (৯ জুন) রাশিয়ার সোচি শহরে প্রথমবার এমন বিরল মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট।

ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুতিন। এ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবেই বলতে পারছি হামলা শুরু হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক রসদ ব্যবহার দেখেই তা বোঝা যাচ্ছে।’

এ বিষয়ে বিশদ বিবরণ না দিয়ে পুতিন আরও দাবি করেন, ‘ইউক্রেনীয় সেনারা যে লক্ষ্যে এই অভিযান শুরু করেছে, তা এখনও অর্জিত হয়নি। তাদের সেনারা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। তীব্র লড়াইয়ে প্রতি ৩ জন ইউক্রেনীয় সেনার বিপরীতে প্রাণ হারাচ্ছেন একজন রুশ সেনা।’

প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে কিনা, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কিয়েভ। কিন্তু রুশ নিয়ন্ত্রিত কয়েকটি অঞ্চলে হামলার ঘটনা বেড়েছে। গত কয়েকদিনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় ফ্রন্ট লাইনে ক্ষয়ক্ষতির মুখে পড়ছে রুশ বাহিনী।

কিয়েভে থাকা আল জাজিরার প্রতিবেদক জোনাহ হুল বলেছেন, আপনি দেখেছেন জেলেনস্কি তার যোদ্ধাদের প্রতিনিয়ত প্রশংসা করছেন। হতাহতের ফলাফল নিয়েও তিনি কথা বলেছেন। কিন্তু পাল্টা আক্রমণ শুরু হয়েছে কিনা, এ নিয়ে মুখ খুলছেন না তিনি।

মস্কো দাবি করেছে, ইউক্রেনীয়রা জাপোরিজ্জিয়া অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলতে বারবার চেষ্টা করেছে এবং দক্ষিণে সরবরাহ লাইন কাটার চেষ্টা করেছে ইউক্রেনীয়রা।

রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে মনে করছে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। টুইটে এই থিংক ট্যাংকটি বলেছে, ইউক্রেনজুড়ে বিভিন্ন ধরনের সামরিক কর্মকাণ্ড ইঙ্গিত করছে যে আক্রমণ চলছে।

এ বিষয়ে শুক্রবার সকালে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, দক্ষিণ-পূর্ব জাপোরিজ্জিয়া অঞ্চলে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে রুশ বাহিনী। যদিও যুদ্ধের কেন্দ্রস্থল এখন ডনেস্কে। লিম্যান, বাখমুত, আভদিভকা এবং মারিঙ্কায় ভারী লড়াই চলছে। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page