September 24, 2026, 2:23 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা বিভক্ত করার ইসরাইলি পরিকল্পনা যুদ্ধ ঘোষণার শামিল : ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধকামী কয়েকটি সংগঠনের ঐক্য জোট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল পবিত্র আল-আকসা মসজিদকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে বিভক্ত করার যে ঘৃণ্য পরিকল্পনা নিয়েছে তা প্রকৃতপক্ষে যুদ্ধ ঘোষণার শামিল।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধকামী সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার বলেছে, ইসরাইলের লিকুদ পার্টির সংসদ সদস্য অমিত হালেভি আল-আকসা মসজিদকে বিভক্ত করার যে প্রস্তাব উত্থাপন করেছেন তাতে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবারো অবনতির দিকে নিয়ে যাবে। ইসরাইল এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে পশ্চিম তীরে ইহুদিবাদ বিরোধী বিস্ফোরণ ঘটবে।

প্রতিরোধকামী সংগঠনগুলো আরো বলেছে, এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করলে যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে তার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে।
ফিলিস্তিনি বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধকামী সংগঠনগুলো কোনভাবেই ইসরাইলি এই পরিকল্পনা মেনে নেবে না বরং এই পরিকল্পনা থামানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page