November 27, 2026, 2:28 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

মাদক লেনদেনের অভিযোগে আমেরিকার সাবেক প্যারাট্রুপার রাশিয়ায় আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার সাবেক সেনা সদস্য ও ইরাক ফেরত প্যারাট্রুপার ট্রাভিস লিক সন্দেহজনক মাদক কারবারির অভিযোগে রাশিয়ায় আটক হয়েছেন। তিনি বেশ কয়েক বছর ধরে মস্কোয় বসবাস করে আসছিলেন এবং তিনি সেখানে একজন মিউজিশিয়ান হিসেবে কাজ করতেন।

গতকাল (শনিবার) রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত আমেরিকার এই সাবেক প্যারাট্রুপার বিচার ছাড়াই আটক থাকবেন। এ ঘটনায় ভ্যালিরিয়া গ্রোবানিয়ুক নামে আরো এক ব্যক্তি আটক হয়েছেন।

রাশিয়ার আরইএন টিভি চ্যানেল জানিয়েছে, পুলিশ চলতি সপ্তাহের প্রথম দিকে লিকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় এবং সন্দেহজনক কিছু জিনিসপত্র উদ্ধার করে। এই মামলায় যদি লিক দোষী সাব্যস্ত হন তাহলে ১২ বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে।

রাশিয়ার ভিকে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে জানা যায় যে, লিক নিজেকে একজন সঙ্গীতজ্ঞ হিসেবে পরিচয় দিতেন এবং রাশিয়ার লোভি নচ নামে একটি ব্যান্ডের সঙ্গে কাজ করতেন।

রুশ আদালতের প্রেস অফিস জানিয়েছে, মার্কিন এই নাগরিক এর আগে আমেরিকার বিমান বাহিনীর এয়ারবোর্ন ইউনিটে কাজ করতেন। রুশ টেলিভিশন আরইএন জানিয়েছে, আমেরিকা ইরাকে যে সামরিক অভিযান চালিয়েছিল ট্রাভিস লিক তাতে অংশ নিয়েছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page