August 6, 2026, 12:35 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক পাহাড়ি এলাকায় শনিবার একটি হালকা বিমান বিধ্বস্ত হলে এতে দুই সেনা সদস্যসহ তিনজনের প্রাণহানি হয়েছে। সেনাবাহিনী ও আঞ্চলিক প্রসিকিউটর  এ কথা জানান।
আঞ্চলিক প্রসিকিউটর প্যাট্রিস ক্যাম্বেরউ এএফপিকে বলেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভার বিভাগের গনফারন গ্রামের কাছে এই দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। অপরাধ এবং ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থলে ছিলেন। খবর এএফপি’র।
ফরাসি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মতে, মৃত তিনজনের মধ্যে দুইজনই নিকটবর্তী দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটির সৈন্য।
স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা বলেন, এই বিমান দুর্ঘটনার জন্য আশেপাশের গাছপালাগুলোতে আগুন লেগে যাওয়ায় তাদের ডাকা হলে পরে দ্রুত আগুন নিভানো হয়। ফায়ার সার্ভিস জানায়, বিধ্বস্ত বিমানটির আগুন নেভাতে জল-কামান নিক্ষেপকারী হেলিকপ্টারের সাহায্য নেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page