April 28, 2026, 1:04 pm
শিরোনামঃ
অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান
এইমাত্রপাওয়াঃ

হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে উড়তে গিয়ে রানওয়েতে ফেটে গেল প্লেনের টায়ার ; ১১ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উড্ডয়নের আগ মুহূর্তে রানওয়েতেই ফেটে গেল যাত্রীবাহী প্লেনের টায়ার। এতে আহত হয়েছেন ১১ জন যাত্রী। শনিবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের সিএক্স ৮৮০ ফ্লাইটটি। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে টায়ার ফেটে যায়। তীব্র ঝাঁকুনিতে আহত হয় ১১ যাত্রী।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটির যাত্রা বাতিল করে দেওয়া হয়। দুর্ঘটনাকবলিত ফ্লাইটটি হংকং থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল। ওই ফ্লাইটে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিল।

পরে রানওয়েতেই কোনও রকমে দাঁড় করানো হয় প্লেনটি। ইমারজেন্সি এক্সিটের নিয়ম মেনে প্লেনের পাঁচটি দরজাই খুলে দেওয়া হয়। পরে এসকেপ স্লাইড দিয়ে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। সূত্র: রয়টার্স

 

আজকের বাংলা তারিখ



Our Like Page