September 13, 2026, 9:42 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আইএমএফের পর বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাড়ালো বিশ্বব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। মন্ত্রিপরিষদের অনুমোদনের পর মঙ্গলবার (২৭ জুন) বিশ্বব্যাংকের সঙ্গে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তার চুক্তি সই করবে দেশটি। খবর রয়টার্সের।

গত ৭০ দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। চরম সংকটে গতবছর ২ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এরপর চলতি বছরের মার্চে দেশটিকে ঘুরে দাঁড়ানোর জন্য ২৯০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়া শুরু করে আইএমএফ।

ধারণা করা হচ্ছে, চলতি বছর দেশটির অর্থনীতি আরও ২ শতাংশ সংকুচিত হবে। তবে আগামী বছর থেকে আবার দেশটির প্রবৃদ্ধি শুরু হবে বলে আশা করা যায়। প্রতিবেদনে রয়টার্স এ কথা জানিয়েছে।

গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, শ্রীলঙ্কাকে বাজেট ও উন্নয়ন সহায়তায় মোট ৭০ কোটি ডলারের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। এরমধ্যে ৫০ কোটি দিচ্ছে বাজেট সহায়তায় এবং বাকি ২০ কোটি দেবে দেশটির উন্নয়ন প্রকল্পের জন্য।

শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, দুই ধাপে এই অর্থ দেবে বিশ্বব্যাংক। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page