September 28, 2026, 5:07 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

আজ  থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আজ রবিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। হাজিরা প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার। তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদি আরব পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আজ রাতে সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে। সোমবার (৩ জুলাই) ভোরে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সরকারি ব্যবস্থাপনায় যেসব হাজিরা হজ করতে গিয়েছিলেন তাদের মধ্যে থেকে ৪১৯ জন হাজিকে নিয়ে প্রথম ফ্লাইট রবিবার রাতে রওনা করবে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

হজ অফিসের তথ্যমতে, বিগত বছরে হাজিদের জন্য বোতলজাত জমজমের পানি ফ্লাইটে দিয়ে দেওয়া হতো। এবার সে পানি আগে থেকে বহন করে ঢাকায় নিয়ে এসেছে এয়ারলাইন্সগুলো। তাই হাজিদের লাগেজে জমজমের পানি না আনার পরামর্শ দিয়েছে এয়ারলাইন্সগুলো। হাজিরা ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেককে ৫ লিটার করে জমজমের পানির বোতল দেওয়া হবে। হজযাত্রীদের পৌঁছে দেওয়ার পর ফিরতি ফ্লাইটে জমজমের পানি এনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মজুত রাখা হয়। চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা। কোনো হাজি লাগেজে করে জমজমের পানি আনতে চাইলে লাগেজটি সৌদিতেই থেকে যাবে। কিংবা সৌদি বিমানবন্দরে লাগেজ থেকে পানি ফেলে দেওয়ার পরই তা বিমানে তুলতে দেবে। একইভাবে অনেকে উট ও দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটা না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিমান জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page