September 19, 2026, 10:52 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের পাওনা ১০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে ইরাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাক সরকার ইরানের কাছ থেকে জ্বালানী কেনা বাবদ তার সব ঋণ পরিশোধ করে দিয়েছে বলে একজন ইরানি কর্মকর্তা খবর দিয়েছেন। ইরানের কাছ থেকে জ্বালানী কেনা বাবদ তেহরানের কাছে ১০ বিলিয়ন ডলার বা ১,০০০ কোটি ডলার ঋণি ছিল বাগদাদ।

ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইয়াহিয়া আলে ইসহাক এ খবর জানিয়ে বলেছেন, এই অর্থ ইরাকের ট্রেড ব্যাংক বা টিবিআই’র একটি একাউন্টে জমা হয়েছে। ইরান এখন এই অর্থ তার প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহার করতে পারবে।

ইরাক এতদিন ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানকে এই অর্থ পরিশোধ করতে পারছিল না। সম্প্রতি ইরানের পাওনা ছাড় করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করার কারণে ইরাকের পক্ষে তার দেনা শোধ করার সুযোগ তৈরি হয়েছে।

ইসহাক আরো বলেন, এখন থেকে ইরাকের পক্ষ থেকে ইরানের পাওনা পরিশোধ কিংবা নতুন কোনো লেনদেন করার পথে আর কোনো বাধা রইল না। তিনি আরো বলেন, ইরাক যে ১০ বিলিয়ন ডলার অর্থ পরিশোধ করেছে তার বেশিরভাগই ইরানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানি বাবদ পরিশোধ করতে হয়েছে।

ইরাক-ইরান জয়েন্ট চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আরো জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ইরান ও ইরাকের মধ্যকার বার্ষিক বাণিজ্য বর্তমানের ১০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২০ বিলিয়ন ডলার করা সম্ভব বলেও জানান ইয়াহিয়া আলে আলে ইসহাক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page