September 27, 2026, 2:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি অনুসন্ধানী অগ্রগামী দল ঢাকায় আসছে আগামী শনিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যবিশিষ্ট একটি নির্বাচনি অনুসন্ধানী অগ্রগামী দল আগামী শনিবার (৮ জুলাই) ঢাকা আসছে। দলটি দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ মিশনের কাজ হবে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ন করা। উক্ত অনুসন্ধানী মিশন বাংলাদেশে অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক বলে ঢাকাস্থ ইইউ ডেলিগেশন জানিয়েছে।’

নির্বাচন কমিশনের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হবে বলে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কিছু করণীয় নেই জানিয়ে তিনি বলেন, ‘অনুসন্ধানী মিশন হতে প্রাপ্ত এসব তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের পূর্বে পূর্ণাঙ্গ নিবার্চন পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’

মানবাধিকার বিষয়ক ইইউ প্রতিনিধি  : মানবাধিকার বিষয়ক ইইউ-র বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর জুলাই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা যাচ্ছে।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং মানবাধিকার বিষয়ক সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন।’

উল্লেখ্য, গত ২-৫ মে তারিখে ব্রাসেলস সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গিলমোরসহ ইইউ-এর অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page