May 18, 2026, 4:45 pm
শিরোনামঃ
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান করার কোনো প্রয়োজন নেই : আইনমন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি : প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি করলো পশ্চিমবঙ্গ সরকার ইরাক থেকে আসা তিন ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও সহযোগিতা দেবে জাইকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ জানিয়েছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন জাইকা প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি।

বৈঠকের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী ও জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

বৈঠকে ইয়ামাদা জুনিচি বলেন, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিদ্যুৎ-জ্বালানি খাতের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। উন্নত প্রযুক্তি, গ্যাস-মিটার, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

এসময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জাপান বাংলাদেশের পরিক্ষীত বন্ধু। বৈশ্বিক প্রেক্ষাপটে নবায়ণযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। হাইড্রোজেন জ্বালানি নিয়ে আমরা সংক্ষিপ্তাকারে প্রকল্প নিতে চাই। এছাড়া জ্বালানি দক্ষতা বৃদ্ধি নিয়েও দু-দেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

বিদ্যুৎ-জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও সহযোগিতার জন্য জাইকা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

এ ছাড়াও বৈঠকে কার্বন নিরপেক্ষতার দিকে জ্বালানির স্থানান্তর বিষয়ে সহযোগিতা, বিদ্যুৎ ও জালানি খাতের সক্ষমতা বৃদ্ধি, গ্যাস পাইপলাইন সিস্টেমের আধুনিকায়ন, প্রিপ্রেইড গ্যাস মিটার, গ্যাস পাইপলাইন বর্ধিতকরণ, ভূ-গর্ভস্থ সাব-স্টেশন, হাইড্রোজেন জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় অন্যান্যের মধ্যে জাইকার প্রধান প্রতিনিধি তমুহিদে ইচিগুচি, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল আলম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিনা খাতুন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page