March 16, 2026, 2:41 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের কাছে ক্লাস্টার বোমা পাঠানোর পরিকল্পনা করেছে আমেরিকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) তিন মার্কিন কর্মকর্তা বলেন, এবার ইউক্রেনকে আমেরিকা যে অস্ত্র সহযোগিতা দেবে তাতে ক্লাসটার বোমাসহ হাউইটজার কামান থাকবে। ধারণা করা হচ্ছে- আজ শুক্রবারই নতুন এই সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।

মানব সভ্যতার জন্য ঝুঁকি এবং এর ক্ষয়ক্ষতির ভয়াবহ অগ্রহণযোগ্য মাত্রা বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে।

ক্লাস্টার বোমায় ছোট ছোট কয়েক ডজন বোমা থাকে যা বিশাল এলাকাজুড়ে বিস্ফোরিত হয়। এ ধরনের বোমায় বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক লোকজন হতাহত হওয়ার ঘটনা ঘটে। তবে এই বোমা প্রধানত নিষিদ্ধ করা হয়েছিল এই কারণে যে, এই বোমা নিক্ষেপ করার পরে বহু বছর পর্যন্ত অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে এবং তা সবসময় বেসামরিক নাগরিকদের জন্য বিশেষ করে শিশুদের জন্য ভয়াবহ ঝুঁকির কারণ।

২০১০ সালে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের ১০০’র বেশি দেশ এই চুক্তিতে সই করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page