July 22, 2026, 9:08 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমেরিকান সংস্থাগুলোর উদ্বেগ নিয়ে বেইজিংয়ে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন শুক্রবার বেইজিংয়ে দিনব্যাপী এক বৈঠকে যোগ দিয়েছেন।

উত্তেজনাপূর্ণ মার্কিন-চীন সম্পর্কের পাশাপাশি আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তার আলোচনার এজেন্ডায় রয়েছে।
ট্রেজারি প্রধান হিসেবে ইয়েলেনের চার দিনের প্রথম চীন সফরে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে স্থিতি বজায় রাখা এবং বৃহত্তর যোগাযোগের জন্য ভিত্তি স্থাপন করার প্রতি জোর দিচ্ছে ওয়াশিংটন।
সাম্প্রতিক বছরগুলোতে, ওয়াশিংটন এবং বেইজিং একে অপরের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ, মানবাধিকার এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে একে অন্যের ওপর বিধি নিষেধ আরোপ করে আসছে।
বৃহস্পতিবার একজন ট্রেজারি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট নীতিগত অগ্রগতি আশা করে না, তবে এই অকপট এবং ফলপ্রসূ কথোপকথনে ভবিষ্যতে আলোচনার পথ প্রশস্ত করতে পারে।
কর্মকর্তা বলেন, শুক্রবার, ইয়েলেন গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দেখা করার কথা রয়েছে, যেখানে তিনি অর্থনৈতিক সম্পর্ক এবং উদ্বেগের বিষয়টি তুলবেন। একইসাথে সহযোগিতার সুযোগ খুঁজবেন।
তিনি তার প্রাক্তন প্রতিপক্ষ, প্রাক্তন ভাইস প্রিমিয়ার লিউ হে’র সাথে দেখা করবেন।
আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত একটি অধিবেশনে ইয়েলেন চীনে আমেরিকান সংস্থাগুলোর প্রতিনিধিদেরও দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র মনে করে, চীনের বাজারে প্রবেশের বাধা এবং মার্কিন সংস্থাগুলোকে লক্ষ্য করে ক্রিয়াকলাপ বন্ধ করে একটি ‘স্বাস্থ্যকর অর্থনৈতিক প্রতিযোগিতাই’ তাদের প্রত্যাশা।
বৃহস্পতিবার বেইজিং পৌঁছানোর পর এক টুইট বার্তায় ইয়েলেন জানিয়েছেন ,
এই সফর পারস্পরিক যোগাযোগ রক্ষা এবং ভুল বোঝাবুঝি এড়াতে একটি সুযোগ তৈরি করবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page