November 27, 2026, 8:57 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

২০৩০ সালের আগে ঢাকায় আরও ছয়টি মেট্রোরেল হবে: ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী ঢাকায় ২০৩০ সালের মধ্যে আরও ছয়টি মেট্রোরেলের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ জুলাই) বিকালে আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজ আমি শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প এমআরটি লাইনের একটা মাইলস্টোন অতিক্রম করতে যাচ্ছি। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত আজ প্রথম ট্রায়াল রান হতে যাচ্ছে। মেট্রোরেলের এটাই আমাদের প্রথম কাজ। এরপর আমরা আরও পাঁচটি লাইন এনেছি। আপনারা জানেন, পাতালরেলের কাজ শুরু হয়েছে। মোট ছয়টি মেট্রোরেল ঢাকায় যুক্ত হবে। ২০৩০ সালের মধ্যে ছয়টি মেট্রোরেলের কাজ সম্পন্ন করতে পারবো।’

এই সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে উলে­খ করে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকার কাজের মাধ্যমে বারবার প্রমাণ করেছে তারা শুধু মুখে বড় বড় কথা বলেন না। শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা। আর আগামী অক্টোবরের শেষে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ উদ্বোধনের পর জনসাধারণের জন্য তা উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

মেট্রোরেলকে জাতির বিশাল সম্পদ উলে­খ করে সেতুমন্ত্রী বলেন, ‘সব কাজে আমাদের রাজনীতি যুক্ত করা উচিত নয়। রাজনীতির জায়গায় রাজনীতি। আর রাজনীতি করলেই এ ধরনের পরিকল্পনা করা যায় না, ভিশন থাকতে হয়। সে ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার এ ধরনের মেগা প্রকল্প একে একে করতে পারছে। শুধু মুখে বলিনি, বাস্তবায়ন করে জাতিকে দেখাচ্ছি।’

এর আগে বুধবার মধ্যরাতে হঠাৎ করেই প্রথমবারের মতো আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল করে মেট্রোরেল। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারদর্শিতা পরীক্ষা বা পারফরম্যান্স টেস্ট। এরপরের ধাপে হবে ‘সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট’। চূড়ান্ত পর্যায়ে হবে ‘ট্রায়াল রান‘ বা পরীক্ষামূলক চলাচল। এই তিন ধরনের চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসেবে বিবেচনা করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বুধবার রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল। টেস্ট রান সফল হলে শুরু হবে ট্রায়াল রান। এরপরে অক্টোবরে পুরোদমে যাত্রী চলাচল শুরু হবে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হচ্ছে বিজয় সরণি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এরমধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একসঙ্গে চালু করা সম্ভব না হলে প্রথমে কয়েকটি চালু করা হবে। ধীরে ধীরে বাকি স্টেশনগুলোও চালু করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page