September 13, 2026, 12:24 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

স্পনসর ভিসায় সাড়ে ৪ লাখ শ্রমিক নেবে ইতালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পনসর ভিসায় বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখ শ্রমিক নেবে ইতালি। ২০২৫ সালের মধ্যে এ শ্রমিক নেয়া হবে। সমান সুযোগ দেয়া হবে বাংলাদেশিদেরও।

স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) সকালে দেশটির মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে বেশ উচ্ছ্বসিত ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেরই ইতালিতে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা।

এ বছরের জন্য ঘোষিত ১ লাখ ৩৬ হাজার জনের মধ্যে ৮২ হাজার শ্রমিক ইতোমধ্যে ভিসা পেয়েছেন, বাকিদের ভিসা প্রসেসিং হচ্ছে। চলমান এই স্পনসর আইনের মধ্যেই দেশটির সরকার স্পনসর ভিসার গেজেট প্রকাশ করেছে।

বিদেশি শ্রমিকদের নিতে নতুন করে কৃষি এবং পর্যটন খাতের পাশাপাশি জেলে, যাত্রীবাহী বাসচালক, নার্স, বৃদ্ধদের দেখাশোনা এবং ওয়েল্ডিংয়ের জন্যও কোটা নির্ধারণ করেছে দেশটি। এ ছাড়া ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, পণ্য আনা-নেওয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং পর্যটন হোটেল, মেকানিক, টেলিকমিউনিকেশন ও খাদ্য-দ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক নেবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page