September 27, 2026, 6:30 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশিরা এখন পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশিরা এখন থেকে পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশ-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

আইভ্যাক জানিয়েছে, পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে। মঙ্গলবার (১১ জুলাই) থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করার সময় চাইলে পাসপোর্ট ফেরত নিয়ে নেওয়া যাবে।

হাইক‌মিশন জানায়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page